Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এশিয়া কাপে স্কোয়াডে ১৭ জনের মধ্যে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

এশিয়া কাপে স্কোয়াডে ১৭ জনের মধ্যে নেই মাহমুদউল্লাহ রিয়াদ

 অনলাইন ডেস্ক    ১২ আগষ্ট, ২০২৩ ১৪:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

আজ শনিবার (১২ আগস্ট) সকালে এশিয়া কাপের জন্য টাইগারদের ১৭ জনের স্কোয়াড দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের।

এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াডে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত।

সঙ্গে নম্বর সেভেনের জন্য রাখা হয়েছে শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন শেখ মাহেদী হাসান।

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট ছাড়ার সময় চূড়ান্ত করল আইসিসি...

সেই সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম। এশিয়া কাপে পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে থাকছেন হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আর স্পিন আক্রমণভাগ সাজানো হয়েছে সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন।

অনলাইন ডেস্ক