টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (৫ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে তিনবার দেখা হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ডের। তিনবারই নির্মম পরাজয় হয়েছে টাইগ্রেসদের। ২০১৮ সালে সর্বশেষ ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ৬ বছর পর আজ আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুদল।
টি-টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই ইংল্যান্ডের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। এমনকি কোনো ম্যাচে জয়ের ধারেকাছেও পৌঁছাতে পারেনি টাইগ্রেসরা। তার ওপর প্রতিপক্ষও বেশ অচেনা।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ২০২২ সালে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাও কিনা ওয়ানডে ফরম্যাটে। শক্তির বিচারে ইংলিশদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও আশা হারাচ্ছে না বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের তাজা স্মৃতি সঙ্গী করে ইংলিশদের চমকে দিতে প্রস্তুত টাইগ্রেসরা।ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমন আশ্বাসই দিয়েছেন টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলসের নেতৃত্ব সাকিবের কাঁধে...
তিনি বলেন, ‘ইংল্যান্ড তো অনেক ভালো দল, র্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। অনেক দিন পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, সর্বশেষ ওদের বিপক্ষে খেলেছিলাম ওয়ানডেতে।
আগামীকাল (আজ) ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব।’ প্রথম ম্যাচে ব্যাটিং এবং ফিল্ডিংটা তেমন জুতসই হয়নি বাংলাদেশের। তবে দুর্দান্ত বোলিং করে লড়াইয়ে সবসময়ই এগিয়ে ছিল টাইগ্রেসরা।
তবে ইংল্যান্ডের ম্যাচে যে আরও অনেকটা ভালো খেলতে হবে, সেটা ভালো করেই জানেন সোবাহানা। নিজেদের সেরা ক্রিকেট খেলার মানসিকতা নিয়েই এদিন মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন তিনি।
সোবাহানা বলেন, ‘ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়, আমরা জানি, আগামীকাল (আজ) কঠিন লড়াই হবে। চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। সবাই মিলে যেভাবে প্রথম ম্যাচটি জিতেছি, দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স করতে চাই। ভালো একটা জয় পেয়েছি, সেই মোমেন্টাম ধরে রেখে চেষ্টা করব সামনে এগোনোর। অবশ্যই আমরা জেতার জন্য খেলব, বাকিটা আল্লাহ ভরসা।’
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









