এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ খেলতে গত শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টোডয়ামে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। শুরুতে সাকিবের দল ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ২৬৫ রান করে। জবাবে এক বল আগে অল আউট হয়ে যায় ভারত।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
এই জয়ের ফলে র্যাঙ্কিংয়ে আগের অবস্থান পুনরুদ্ধার করলো টাইগাররা।
বাংলাদেশ ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে সাত নম্বর র্যাঙ্কিংয়ে।
এর আগে বাংলাদেশকে টপকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বর অবস্থান করা দল শ্রীলঙ্কা একধাপ নিচে নেমে আট নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছে।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে এশিয়া কাপের তিনে বাংলাদেশ...
বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া দল ওয়েস্ট ইন্ডিজ ৬৮ রেটিং পয়েন্টে নিয়ে দশ নম্বর স্থানে রয়েছে। আর ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উপরে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।
অস্ট্রেলিয়া ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থানে রয়েছে।
ভারত বাংলাদেশের কাছে হেরে নিজেদের অবস্থান থেকে একধাপ নিচে নেমে তিন নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। তাদের রেটিং পয়েন্ট ১১৪।
এশিয়া কাপে ফাইনালে খেলতে না পারা দল পাকিস্তান একধাপ এগিয়ে দুই নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছে।
অস্ট্রেলিয়ার মতো তাদের রান রেটিং পয়েন্ট ১১৫ হলেও রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে পাকিস্তান।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









