লিগ কাপের ডিআরভি পিএনআর স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে শনিবার (১২ আগস্ট) লিওনেল মেসি ইন্টার মায়ামি দলে দুর্দান্ত ফুটবল খেলেছেন। ম্যাচের শেষের দিকে মেসির এক গোল ও পুরো ম্যাচের নৈপুণ্যতায় শার্লটকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে তার দল।
কোয়ার্টার ফাইনালে শার্লট পাত্তাই পায়নি মায়ামির কাছে। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। কিন্তু ওই শট নেননি মেসি। পেনাল্টি থেকে গোল করেন দলটির স্ট্রাইকার জোসেন মার্টিনেজ। প্রথমার্ধের ৩২ মিনিটে লিড ২-০ করেন মায়ামির রবার্ট টেইলার।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ইন্টার মায়ামি। ম্যাচের ৭৮ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মেসির দল। ওই গোলেই সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত হয়ে যায়। মেসি ৮৬ মিনিটে গোল করে দলের জয়ের ব্যবধান বড় করেছেন।
আরও পড়ুন: এশিয়া কাপে স্কোয়াডে ১৭ জনের মধ্যে নেই মাহমুদউল্লাহ রিয়াদ...
এর আগে লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল ইন্টার মায়মির। সেই ম্যাচে শেষ দিকে মেসির দুর্দান্ত ফ্রি কিকে ৪-৪ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ করে মায়ামি। পরে টাইব্রেকারে জয় তুলে নেন মেসি-বুসকেটস-আলবারা।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









