Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 লিটনের দেশে ফেরার কারণ জানা গেলো

লিটনের দেশে ফেরার কারণ জানা গেলো

 অনলাইন ডেস্ক    ২ নভেম্বার, ২০২৩ ১৩:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে এসে অনুশীলন করে গেছেন। এবার কলকাতা থেকে বুধবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেছেন লিটন দাস। হঠাৎ লিটনের দল ছেড়ে দেশে আসার কারণ জানিয়েছেন বিসিবি কর্মকর্তা।

জানা গেছে, লিটন দাসের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা। সে কারণেই হুট করে গত বুধবার কলকাতা থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইট ধরেন দেশে ফিরে এসেছেন লিটন দাস। দেশে আসলেও শিগগিরই ভারতে চলে যাবেন তিনি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ নভেম্বর। ওই দিন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচের আগেই ভারতে ফিরবেন লিটন।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ...

লিটন দেশে ফিরে আসলেও বাংলাদেশ দল দিল্লিতে পৌঁছেছে। টাইগার ক্রিকেটাররা উঠেছে লা মেরিডিয়ান হোটেলে। লিটন দাসের মতো সাকিবও বিশ্বকাপের মাঝে হুট করে দেশে ফিরে এসেছিলেন।

নেদারল্যান্ডস ম্যাচের আগে পারফরম্যান্স ঝালাই করে নিতে মিরপুরে শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হন তিনি। দুদিন অনুশীলন শেষে আবার ভারতে চলে যান বাংলাদেশ সাকিব।

অনলাইন ডেস্ক