বড়দিনে নিউজিল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটরদের জন্য নৈশভোজের আয়োজন করে বিসিবি। দুই দিনের বিশ্রামের দ্বিতীয় দিনে নেপিয়ারে ঘোরাঘুরি করে কেটেছে শান্ত-মিরাজদের।
আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে মানসিকভাবে চাঙ্গা রাখতেই এ আয়োজন করে বিসিবি। বড়দিনের উৎসবে মেতেছে সারাবিশ্ব। সে আনন্দ ছুঁয়ে গেছে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও।
আরও পড়ুন: টাইগারদের দাপটে ৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড...

নেপিয়ারে ভারতীয় একটি রেস্টুরেন্টে নৈশভোজের চমৎকার আয়োজন করে বিসিবি। দেশের মাটিতে টেস্ট জয়ের সুখস্মৃতির পর এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে জয় এসেছে অধিনায়ক শান্তর নেতৃত্বে। টি-টোয়েন্টি সিরিজেও চমক দিতে চান শান্ত।
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আগামীকাল ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টা দশ মিনিটে অনুষ্ঠিত হবে। ওয়ানডের মত শীতের ভোরে উঠতে হবে না সমর্থকদের।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









