টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে পর্দা উঠতে যাচ্ছে আগামী ২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচে হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। অনেক অভিজ্ঞ টাইগার ক্রিকেটারদের শেষ বিশ্বকাপও হতে যাচ্ছে এটি।
এবারের বাংলাদেশ দলে যারা সুযোগ পেয়েছেন, তাদের সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। আজ বৃহস্পতিবার (৩০ মে) তানজিম সাকিবের সাক্ষাৎকার প্রকাশ করে তারা। সেই সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন নিজের অনুভূতির কথা।
বাংলাদেশের বর্তমান দলটা বেশ শক্তিশালী। যদিও মাঠে তারা ভালো পারফর্ম করতে পারছে না। তবে সাকিব মনে করেন, বাংলাদেশের এই দল যেকোনো দলকে হারাতে পারে।
তামজিম সাকিব বলেন, আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দলকে আমরা হারাতে পারবো। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।
গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন তানজিম সাকিব। ধারাবাহিক পারফর্মেন্সের জন্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়েছে তার।
তিনি আরও বলেন, প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









