Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ১৩ আগষ্ট, ২০২৪ ১০:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

প্রথম চার দিনের ম্যাচে ইসলামাবাদে আজ স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ম্যাচ অনুশীলনের জন্য বাংলাদেশ ‘এ’ দলে বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় রাখা হয়েছে।

বাংলাদেশ টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ মুশফিকুর রহিম ও মোমিনুল হকের মতো খেলোয়াড়রা প্রথম চার দিনের ম্যাচ খেলবেন। দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকায় এটি হবে তাদের ছন্দ ফিরে পাওয়ার ম্যাচ।

এছাড়া গাজি আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের দৃষ্টি থাকবে সিরিজ থেকে অন্য কোন কোন খেলোয়াড় টেস্ট দলে জায়গা পেতে পারেন সে দিকেও। দ্বিতীয় সারির বাংলাদেশ দল হিসেবে পরিচিত ‘এ’ দলটির পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল গত ৬ আগস্ট।

তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তাদের এ সফর বিলম্বিত হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী দ্বিতীয় চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০-২৩ আগস্ট। এরপর ২৬, ২৮ এবং ৩০ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ইতোমধ্যেই লাহোর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। রওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। করাচিত ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ: ‘এ’ দল: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব, মোমনিুল হক, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

অনলাইন ডেস্ক