Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা

দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা

 অনলাইন ডেস্ক    ১২ নভেম্বার, ২০২৩ ১৫:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে করে আজ রোববার (১২ নভেম্বর) সকাল ৯টার সময় দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ পর্বের ৯ ম্যাচের মধ্যে এবার মাত্র ২টিতে জিতেছে টাইগাররা।

কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় পৌনে ১০টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন নাজমুল হোসেন শান্তরা।

শনিবার (১১ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ৩০৭ রানের টার্গেট সেট করেও জয় ছিনিয়ে নিতে পারেনি শান্ত বাহিনী।মিচেল মার্শের ১৭৭ রানে ভর করে অস্ট্রেলিয়া হেসেখেলেই জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে।

আরও পড়ুন: ম্যাথিউসের টাইমড আউট: ব্যাখ্যা এমসিসির...

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তার আগে টানা ৬ ম্যাচে হারে সাকিবের দল।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে। কিন্তু এরপর আর ছন্দ ধরে রাখতে পারেনি টাইগাররা।

এবারের আসরের মধ্যে দিয়ে একুশ শতাব্দীতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে বাজে পারফরম্যান্সের নজির তৈরি করেছে বাংলাদেশ।

অনলাইন ডেস্ক