Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 তানজিম সাকিবের বদলি হাসান

তানজিম সাকিবের বদলি হাসান

 অনলাইন ডেস্ক    ১৭ মার্চ, ২০২৪ ১৭:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডতে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন হাসান মাহমুদ।

আজ রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সোমবার (১৮ মার্চ) সকাল ১০টার সময় গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুদলের ১-১ সমতা। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। সে ম্যাচের আগে হোঁচট খেলো টাইগাররা।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ পেসার বনে যাওয়া তানজিম সাকিব।

আরও পড়ুন: শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে অভিযোগের আংশিক সত্যতা মিলেছে; পুলিশ...

প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। ওই ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ জিতে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সাকিব পান এক উইকেট। যদিও দলের বাকিদের মধ্যে সবচেয়ে বেশি রান (৬৫) খরচ করেন তিনি। বাংলাদেশ ম্যাচটি হারে ৩ উইকেটে।

তানজিদ সাকিবের বদলি হিসেবে হাসানের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বিসিবি বলেন, তানজিম তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি এবং ব্যথা অনুভব করছে। আজকের অনুশীলনেও সে অস্বস্তি অনুভব করছিল এবং কাল ম্যাচ খেলার জন্য ফিট নয়। তার বদলি হিসেবে পেসার হাসান মাহমুদকে তৃতীয় ওয়ানডের দলে ডাকা হয়েছে।

অনলাইন ডেস্ক