টাইগার পেসার মুস্তাফুজির রহমান জাতীয় দলের হয়ে তেমন ছন্দে ছিলেন না। তবে আইপিএলে খেলতে গিয়েই জ্বলে উঠেছেন ফিজ। চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি।
চলতি আইপিএলের প্রথম ম্যাচেই ৪ উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। আর মঙ্গলবার (২৬ মার্চ) দ্বিতীয় ম্যাচেও একাদশে সুযোগ পেয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের এই পেসার।
আইপিএলে মুস্তাফিজের দুর্দান্ত পারফর্মেন্সের পেছনে নিজের অভিজ্ঞতার পাশাপাশি ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার।
আরও পড়ুন: মাথার কোন দিকের ব্যথা কীসের লক্ষণ?...
মঙ্গলবার গুজরাটের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ২০৬ রানের বিশাল পুঁজি পায় চেন্নাই। জবাব দিতে নেমে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে গুজরাটের ইনিংস। দুই ম্যাচেই জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









