Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আইপিএলে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

আইপিএলে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

 অনলাইন ডেস্ক    ২৩ মার্চ, ২০২৪ ১০:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ১০ ডেলিভারিতেই শিকার করেছেন ৪ উইকেট। তার তাণ্ডবে ধস নামে বেঙ্গালুরুর টপঅর্ডারে।

ফিজ একে একে ফিরিয়েছেন বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি, রজত পতিদার ও ক্যামরুন গ্রিনদের।

আগুন ঝরানো বল করে মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিজ।

আরও পড়ুন: মনোহরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

এছাড়া ফিজ নিজের কোটার শেষ ওভারে কিছুটা খরুচে হলেও ৪ ওভার বল করে ৭.২৫ ইকোনমিতে রান দিয়েছেন ২৯ এবং ৪টি উইকেট শিকার করেছেন। আইপিএলে ফিজ সেরা বোলিং ফিগার।

২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখানোর পর প্রায় সব আসরেই ছিলেন মুস্তাফিজ। হায়দরবাদের পর খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে সর্বশেষ এবার চেন্নাইতে নাম লিখিয়েছেন তিনি। আইপিএলে পুরনো সেই ফিজকেই যেন আবারও দেখল তার সমর্থকরা।

অনলাইন ডেস্ক