Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গুলি করে ছিনিয়ে নেওয়া হলো মেসির স্ত্রীর সুপার মার্কেটের টাকা

গুলি করে ছিনিয়ে নেওয়া হলো মেসির স্ত্রীর সুপার মার্কেটের টাকা

 অনলাইন ডেস্ক    ২৫ নভেম্বার, ২০২৩ ১১:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 93 বার

ফুটবল মাঠে দুর্দান্ত সময় পার করছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে একের পর এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। দু’দিন আগেই ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এর মধ্যে আরো একটি দুঃসংবাদ পেয়েছেন মেসি।

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে সপরিবারে যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তাতে খুব একটা থাকা হয় না আর্জেন্টিনায়। তবুও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পারিবারিক ব্যবসা রয়েছে দেশটিতে। এবার সেখানে ডাকাতের কবলে পড়ে টাকা খুইয়েছে রোকুজ্জোর প্রতিষ্ঠান।

মেসির স্ত্রীর মঙ্গলবার সকালে সুপারমার্কেট থেকে কিছু টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন রোকুজ্জোর আত্মীয় অগাস্তিনা স্কালিয়া। সে সময়ে সুপার মার্কেটের দুজন কর্মীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন তারা। রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে পৌঁছালে তখনই ভয়ংকর ডাকাতির কবলে পড়ে তারা।

আরও পড়ুন: কোথায় ও কখন ঘোষণা হবে ব্যালন ডি’অর...

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এর প্রতিবেদন অনুযায়ী, দুইজন বন্দুকদ্বারী প্রথমে তাদের গাড়ি থামায় জানালা ভেঙে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার নিয়ে যায়।

অগাস্তিনার দুই সহকর্মী জানায়, তারা একটি গাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে একজন নেমে গোলাগুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।

মেসির স্ত্রী রোকুজ্জোর আরেক আত্নীয় ঘটনার কিছু ছবি ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যে সময়ে বাস করি সে সম্পর্কে সচেতন থাকতে হয়। এখানে প্রতিদিন অনেক অবিচার হয়, আমি কৃতজ্ঞ যে অল্পের জন্য বড় কোন ক্ষতি হয়নি।’

অনলাইন ডেস্ক