Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

 অনলাইন ডেস্ক    ৭ অক্টোবার, ২০২৩ ১৩:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র কন্যা সন্তানের বাবা হলেন। আজ শনিবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় সন্তানের খবর জানান তিনি।

এক্সে নেইমার লিখেছেন, ‘জীবন পূর্ণ করার জন্য আমাদের মাভি চলে এসেছে। স্বাগতম, কন্যা। এখনই তোমাকে আমরা ভালোবেসে ফেলেছি। আমাদের কাছে আসার জন্য ধন্যবাদ।’

বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার ও বিয়ানকার্ডিকে। এর আগে, বিভিন্ন সময়ে প্রেম, ব্রেকআপ ও প্রতারণার অভিযোগের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই জুটি।

আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ...

২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় এই তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে।

ওই বছরের আগস্ট মাসে তাদের আলাদা হয়ে যাওয়ার খবর শুনা যায়। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়।

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়।

এর আগে, চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমকে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে কন্যা সন্তান আসতে যাচ্ছে।

অনলাইন ডেস্ক