এশিয়া কাপ চলাকালীন (১০ সেপ্টেম্বর) বাংলাদেশে ফিরে আছেন মুশফিকুর রহিম দ্বিতীয় সন্তানের মুখ দেখতে। অবশেষে তার আশা পূরণ হয়েছে। এই ক্রিকেটার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন।
আজ সোমবার ক্রিকেটার মুফফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এর আগে মুশফিকর রহিম ২০১৮ সালের পাঁচ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন।
মুশফিক ফেসবুক পেজে লিখেছেন, “‘আলহামদুলিল্লাহ’ আল্লাহ আমাদের কে একটি কন্যা সন্তান দিয়েছেন। মা ও শিশু উভয়ে ভালো আছে। আমাদের জন্য সকলে দোয়া করবেন।”
আরও পড়ুন: বিশ্বকাপের আরও ৪ লাখ টিকিট ছাড়ছে বিসিসিআই...
ক্রিকেটার মুশফিকুর রহিম গত রবিবার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরে আসেন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আছে আগামী ১৫ সেপ্টেম্বর। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকের।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









