সিলেট টেস্টে টাইগারদের তেমন পাত্তাই দেয়নি সফরকারী দল শ্রীলঙ্কা। এবার টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। আজ শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে নাজমুল শান্তদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের একাদশে আছে একটি বড় পরিবর্তন। দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ দেয়া হয়েছে শরিফুল ইসলামকে।
গত টেস্টে অভিষিক্ত নাহিদ রানাকে বাদ দেয়া হয়েছে এই ম্যাচে। তার বদলি হিসেবে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাধ্য হয়ে একটি পরিবর্তন আনতে হয়েছে শ্রীলঙ্কাকে। ইনজুরির কারণে গত টেস্টে ৮ উইকেট নেয়া কাসুন রাজিথাকে পাচ্ছে না লঙ্কানরা। তার বদলে দলে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো।
সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে শ্রীলঙ্কার। লাল বলের ক্রিকেটে টাইগারদের বিপক্ষে পরিসংখ্যানটাও বেশ ভালো তাদের।
তবে সাকিবকে দলে পাওয়ায় এই টেস্টে শক্তি বেড়েছে বাংলাদেশের। সাদা বলে বেশ অভিজ্ঞ হাসান মাহমুদও নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে টাইগারদের।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









