Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বোন হারালেন শহীদ আফ্রিদি

বোন হারালেন শহীদ আফ্রিদি

 অনলাইন ডেস্ক    ১৭ অক্টোবার, ২০২৩ ১৭:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির বোন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। বোনকে দেখতে নিজের ভ্রমণ পরিকল্পনা বাতিলও করেন তিনি। তবে শহীদ আফ্রিদির বোন না ফেরার দেশে চলে গেছেন।

পাকিস্তানের সাবেক লেগস্পিনিং অলরাউন্ডার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বোনের মৃত্যুর খবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৮ মিনিটে জানিয়েছেন।

আফ্রিদি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমার আদরের বোন মারা গেছেন। তার নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর খায়বান-এ-গালিবের ২৬ নম্বর সড়কের জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’

আফ্রিদির বোনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন, উমর গুল, ইয়াসির হামিদসহ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

আরও পড়ুন: ১৮ অক্টোবর ঢাকায় আসছেন রোনালদিনহো...

কোন রোগে আক্রান্ত হয়ে আফ্রিদির বোন মারা গেছেন, তা এখনো জানা যায়নি। পাকিস্তানের সাবেক লেগস্পিনিং অলরাউন্ডার গতকাল রাত ৮টা ২ মিনিটে টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘তোমাকে দেখতে আমি ফিরে আসছি। আমার বোন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার উন্নতির জন্য আপনাদের সবার কাছে দোয়ার অনুরোধ করছি। আপনাদের দোয়া বেশ কাজে দেবে। সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’

ছয় ভাই ও পাঁচ বোন নিয়ে শহীদ আফ্রিদির পরিবার ১১ ভাইবোনের। ১১ জনের মধ্যে আফ্রিদি ষষ্ঠ।

আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। আফ্রিদির দুই ভাই তারিক আফ্রিদি ও আশফাক আফ্রিদিও ক্রিকেট খেলেছেন। শহীদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদি বর্তমানে পাকিস্তানের অন্যতম সেরা পেসার।

অনলাইন ডেস্ক