Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্বকাপ যুদ্ধে মাঠে নামছে ভারত-পাকিস্তান

বিশ্বকাপ যুদ্ধে মাঠে নামছে ভারত-পাকিস্তান

 অনলাইন ডেস্ক    ১৪ অক্টোবার, ২০২৩ ১১:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সেই লড়াইয়ে আজ শনিবার দুপুর ২.৩০ মিনিটে আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও বাবর আজমের দল। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় দিয়ে শুরু করেছে তারা। এবার প্রথমবারের মতো হারের স্বাদ পাবে যে কোনো একটি দল। সেই দল কী স্বাগতিক ভারত নাকি পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। বাবর আজমের লক্ষ্য এবার বিশ্বকাপের তৃতীয় জয় তুলে নেওয়ার।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ ধরা হয় এই দুই দলের লড়াইকে। হাইভোল্টেজ সে ম্যাচকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে যায় পুরো দুনিয়া।

এবার কিছুটা এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। টপ অর্ডার এবং বোলিং লাইনআপ মিলিয়ে দুর্দান্ত ছন্দে আছে ভারতীয়রা।

এ দিকে গত দুই ম্যাচে জ্বরের কারণে শুভমান গিলকে না পাওয়া গেলেও এ ম্যাচে তাকে পাওয়া নিয়ে সম্ভাবনার বাণী শোনা গেছে রোহিতের কণ্ঠে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে ১১ হাজার নিরাপত্তাকর্মী...

অন্য দিকে হারিস-শাহিনদের পেস অ্যাটাক খানিক ভাবনার কারণ হতে পারে ভারতের জন্য। আর রিজওয়ানের সাম্প্রতিক ফর্মে যেকোনো মূল্যে আসরের তৃতীয় জয় তুলে নিতে বদ্ধপরিকর মেন ইন গ্রিনরা।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য দর্শকদের পাশাপাশি আমরাও অপেক্ষায় আছি। আমার মনে হয় দুদলই নিজেদের সেরাটা দিয়েই মাঠে খেলবে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, শাহিন শাহ আফ্রিদি সৌদ শাকিল, ফকর জামান, ইফতিখার আহমদে, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলী ও হারিস রউফ।

ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ।

অনলাইন ডেস্ক