ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান ও ভারতের ‘মহারণ’ অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর দাবি ধর্মীয় উৎসব নবরাত্রির কারণে পিছিয়ে নেওয়া হতে পারে এই ম্যাচ।
ভারতের আইনশৃঙ্খলা বাহিনী ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বলেছেন নবরাত্রির সময় ভারত ও পাকিস্তান ম্যাচ আয়োজনে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে।
যে কারণে ম্যাচটি পিছিয়ে নেওয়ার অনুরোধ করেছে তারা।
তবে আগামীকাল বিসিসিআইয়ের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
নবরাত্রি গুঝরাটের বড় উৎসব। এই উৎসবটি সপ্তাহব্যাপী চলবে এবং স্থানীয় জনগণ এই উৎসব নিয়ে মেতে থাকবে।
আরও পড়ুন: দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন হারমানপ্রীত...
এ সময় ভারত ও পাকিস্তান ম্যাচ আয়োজিত হলে নিরাপত্তার ব্যবস্থা করাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বেশ কষ্ট কর হয়ে পড়বে।
বিশ্বকাপ ক্রিকেটের সময় এমনিতেই কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভারত ও পাকিস্তান ম্যাচে তো নিরাপত্তা থাকবে আরও বেশি।
দেশি-বিদেশি বহু মানুষের ভিড় বাড়বে আহমেদাবাদে। তাই নবরাত্রির পর এই ম্যাচ আয়োজন করা যায় কি না, সেটি বিসিসিআইকে ভেবে দেখতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ম্যাচটি দেখার জন্য দেশ-বিদেশ থেকে হাজারো দর্শক আসবেন। আমরা কয়েকটি বিকল্প নিয়ে ভাবছি। দ্রুতই সিদ্ধান্ত আসবে।
বিশ্বকাপের সূচি হয়ে যাওয়ার পর আহমেদাবাদ থেকে যদি এ ম্যাচ পিছিয়ে যায়, তাহলে বড় ধরনের সমস্যায় পড়বেন দর্শকেরা।
এ ম্যাচ সামনে রেখে অনেকেই হোটেল বুকিং দিয়েছেন, আকাশপথের টিকিটও কেটে ফেলেছেন। ম্যাচ পিছিয়ে গেলে তাদের এই বুকিংয়ের ভোগান্তি নতুন করে পোহাতে হবে ক্রিকেটপ্রেমীদের।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









