বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। গত মাসে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সবার আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ৯ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জয় পেয়েছে টাইগাররা।
বাংলাদেশের বাজে পারফর্মেন্সের কারণে বিসিবি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি একে একে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে ডেকে তাদের হতশ্রী পারফরম্যান্সের কারণ জানছে।
এরই মধ্যে গত সোমবার (৪ ডিসেম্বর) বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদকে ডেকেছে তিন সদস্যের কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। বাকি দুই সদস্য হলেন বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম।
আরও পড়ন: কিউইদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়...
তবে বিশ্বকাপ ব্যর্থতার পাশাপাশি নাসুমের গায়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাত তোলা নিয়ে দেশের ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা।
গত রোববার (৩ ডিসেম্বর) থেকেই এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রথম দিন আসেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এরপর হাবিবুল বাশার সুমনকেও দেখা যায়। এই দুই নির্বাচকের পর সেখানে একে একে হাজির হতে থাকেন ক্রিকেটাররাও।
তবে নিউজিল্যান্ড সিরিজ চলার কারণে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ডাকেনি তদন্ত কমিটি। সাকিব আল হাসানও আছেন নির্বাচনী ব্যস্ততায়। এখনো ডাকা হয়নি হাথুরুসিংহেকে।
নিউজিল্যান্ড সিরিজ শেষেই দল আবার উড়াল দেবে নিউজিল্যান্ডে। এর মাঝে বাকি থাকা ক্রিকেটারদের সঙ্গে কমিটি দেখা করতে পারে কি-না সেটাই এখন দেখার বিষয়।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









