Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ম্যাথিউসের জায়গায় সাকিব থাকলে কী করতেন?

ম্যাথিউসের জায়গায় সাকিব থাকলে কী করতেন?

 অনলাইন ডেস্ক    ৭ নভেম্বার, ২০২৩ ১৩:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 52 বার

দিল্লিতে গত সোমবার চলতি বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে ‘টাইমড আউট’ নিয়ে বিতর্কে মেতেছে ক্রিকেট বিশ্ব। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিস্থিতিতে পড়লে সাকিব কী করতেন, এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে তাকে।

এ ম্যাচের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের ২৪ তম ওভারে। সাকিবের বলে সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে আসতে কিছুটা সময় নেন ম্যাথিউস।

আইসিসির নিয়ম অনুয়ায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর তিন মিনিটের মধ্যে অপর ব্যাটারকে ক্রিজে এসে বল মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

কিন্তু মাঠে ঢুকলেও হেলমেট নিয়ে কিছুটা অসুবিধায় পড়েছিলেন ম্যাথিউস। তার হেলমেটের ফিতা ছিঁড়ে গিয়েছিল বলে সেটা আবার পরিবর্তন করতে যান তিনি। তাতে নির্ধারিত সময় অতিক্রম হয়ে গিয়েছিল।

এমন সময় দলের একজন ফিল্ডারের পরামর্শে আম্পায়ারের কাছে ‘টাইমড আউটের’ আবেদন করেন সাকিব। দুই ফিল্ড আম্পায়ার আলোচনা করে ম্যাথিউসকে আউটের সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ...

আইসিসির নিয়মে থাকলেও ম্যাথিউসকে এভাবে আউট করায় সাকিবের বিরুদ্ধে অনেকেই সমালোচনায় মেতে উঠেছেন। অভিযোগ করেছেন, সাকিব ক্রিকেটের চেতনা ভঙ্গ করেছেন।

সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়, ‘এমন পরিস্থিতি তিনি নিজে পড়লে কী করতেন? উত্তর দিতে কোনো কালক্ষেপণ করেননি টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘আমি সতর্ক থাকতাম। এটা আমার সঙ্গে ঘটতোই না।’

আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়ে মাঠ ছাড়ার আগে সাকিবের সঙ্গে কথা বলেছিলেন ম্যাথিউস। সে সময় সাকিবকে লঙ্কান অলরাউন্ডার কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, “সে আমাকে জিজ্ঞেস করেছে, ‘আমি আবেদন তুলে নিব কি নিব না’। আমি বলেছি, আমি তোমার পরিস্থিতি বুঝতেছি। কিন্তু আমি আবেদন তুলে নিতে চাই না।”

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন আউট প্রথম। যেটাকে অনেকে ক্রিকেটের চেতনা ভঙ্গের মধ্যে ফেলেছেন।

সাকিব বলেন, ‘(এমন আউট) অপ্রত্যাশিত কিন্তু রুলসের মধ্যে পড়ে। (যদি স্পিরিট অব ক্রিকেট প্রসঙ্গ আসে) তাহলে আইসিসির উচিত নিয়মের পরিবর্তন আনা।’

অনলাইন ডেস্ক