Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্বকাপ সেমিফাইনালের দায়িত্বে থাকছেন যারা

বিশ্বকাপ সেমিফাইনালের দায়িত্বে থাকছেন যারা

 অনলাইন ডেস্ক    ১৪ নভেম্বার, ২০২৩ ১২:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপের দুই সেমিফাইনাল পরিচালনাকারী ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আগামী ১৫ নভেম্বর মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। এই প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার ৫৯ বছর বয়সী রড টাকার।

ওয়ানডে বিশ্বকাপের এ ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে শততম ম্যাচের মাইলফরক স্পর্শ করবেন টাকার। বিশ্বকাপে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। টাকারের মাইলফলক স্পর্শ করার ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে যেই ৮ দল...

চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট।

কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ১৬ নভেম্বর পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের কেটেলবরো ও ভারতের নিতিন মেনন।

তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার থাকছেন ইংল্যান্ডের মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

অনলাইন ডেস্ক