মাশরাফির জন্মদিন আজ

 অনলাইন ডেস্ক    ৫ অক্টোবার, ২০২৩ ১৬:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আজ ৪০তম জম্মদিন। ১৯৮৩ সালের এই দিনে নড়াইল জেলার মহিষখোলা গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

মাতামহ ডাক নাম তার রাখেন কৌশিক। তিনি নড়াইলে এই নামেই বেশি পরিচিত। মাশরাফির বাবা গোলাম মোর্তজা ও মা হামিদা মোর্তজা।

২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফি-সুমি দম্পতির বিয়ে হয়। মাশরাফির জন্মের ঠিক ৩১ বছর পর ২০১৪ সালের ৫ অক্টোবর মাশরাফি বিন মুর্তজা ও সুমনা হক সুমির ঘরে দ্বিতীয় সন্তান পুত্র জন্ম হয়।

একই দিনে বাবা-ছেলের জন্মদিন হওয়াতে পরিবারে আনন্দে ভাসছে। তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানায়ছে মাশরাফির ভক্তরা।

আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ...

বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এই পেসার লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সর্বমোট ৩১০টি।

আন্তর্জাতিক ক্রিকেটের এই তারকা ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০২২ সালের ২৬ শে ডিসেম্বর থেকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অনলাইন ডেস্ক