Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ১৬টি সেভ দিয়ে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন বাংলাদেশের জিকো

১৬টি সেভ দিয়ে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন বাংলাদেশের জিকো

 অনলাইন ডেস্ক    ৫ জুলাই, ২০২৩ ১০:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলেছে সেমিফাইনাল পর্যন্ত। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কুয়েত। দলটির বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

জামাল ভূঁইয়াদের দলের জিকোর পারফরম্যান্সের ভিত্তিতে এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কারটি নিজের করে নিলেন জিকো।

কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরে বাংলাদেশ ফুটবল দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও গোলরক্ষক আনিসুর রহমান জিকো সবার মনেই জায়গা করে নিয়েছিলেন তার পারফরম্যান্সের ভিত্তিতে।

জিকো ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা কুয়েতের বিপক্ষে ১০টি সেভ দিয়েছিলেন।

এর আগে গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে ৩টি, মালদ্বীপের বিপক্ষে ১টি ও ভুটানের বিপক্ষে ২টি সেভ করেন এই বাংলাদেশের গোলরক্ষক।

সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে তারই মূল্যায়ন পেলেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।

টুর্নামেন্ট এ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ভারত দলের স্ট্রাইকার সুনীল ছেত্রী। পুরো টুর্নামেন্টে ৬ গোল করেছেন তিনি এবং এছাড়া নেপাল জিতেছে ফেয়ারপ্লে পুরস্কার।

অনলাইন ডেস্ক