Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি

বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি

 অনলাইন ডেস্ক    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

আগামীকাল শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের এবারের আসর। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি দুই কোটি টাকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত আসর থেকে এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

তাছাড়া আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহ কারিরা পাবে ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

আরও পড়ুন: শেষ সময়েও বইমেলায় পাঠক-দর্শনার্থীদের ঢল...

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএলে প্রাইজমানির পরিমাণ কমই বলা যায়।

জনপ্রিয়তা আর প্রাইজমানিতে সবার শীর্ষে আইপিএল। সর্বশেষ আসরে রেকর্ড ৬১ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিসিআই।

দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। সদ্য সমাপ্ত আসরটিতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

আগামীকাল শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিরোপার লড়াইয়ে খেলবেন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অনলাইন ডেস্ক