Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন

এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

এশিয়া কাপে বাংলাদেশে স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন লিটন কুমার দাস। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে ঢাকা ছাড়বেন বাংলাদেশি ডানহাতি ওপেনার।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন কুমার দাস জ্বরের কারণে ধরতে পারেননি শ্রীলঙ্কার বিমান। শেষ পর্যন্ত তার বদলে নেওয়া হয় এনামুল হক বিজয়কে।

তবে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার পর এশিয়া কাপের দলে লিটনকে এবার অন্তর্ভূক্ত করা হচ্ছে।

এখন কাজ চলছে কিভাবে ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাসকে অন্তভূর্ক্ত করা হবে।

আরও পড়ুন: বাঁচা-মরার ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ...

এই বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তানের দল।

সে ম্যাচের আগেই দলের শক্তি বৃদ্ধি করতে লিটনকে ফের দলে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

অনলাইন ডেস্ক