ইনজুরি জেনো পিছুই ছাড়ছে না শ্রীলঙ্কার। এশিয়া কাপ শুরুর আগেই বেশ কয়েকজন বোলারকে হারাতে হচ্ছে লঙ্কানদের। সেই ধাক্কাটা ভালোভাবে সামাল দিয়েছেন তারা। দারুণ পারফরম্যান্সে শ্রীলঙ্কারা জায়গা করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালে।
যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আবারও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দলটির কপালে।
দলটির তারকা স্পিনার মাহিশ থিকশাকা এশিয়া কাপ ফাইনালে খেলতে পারছেন না।
চলতি বছর শ্রীলঙ্কার হয়ে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। শিকার করেছেন সর্বোচ্চ ৩১টি উইকেট।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজের দলে রিয়াদ-সৌম্য...
চলমান এশিয়া কাপেও বল হাতে ছন্দে ছিলেন তিনি। পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন মাহিশ থিকশাকা। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে তিনি ৪১ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন থিকশানা।
এরপরই এমআরআই করানো হয়। রিপোর্ট আসার পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কা মেডিক্যাল কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা বলেন, ‘এমআরআই স্ক্যান ভালো কিছু বলছে না, তবে সেটা বেশি খারাপ নয়। ক্লিনিক্যালি থিকশানা ঠিক আছে। সে চলাফেরা করতে পারছে এবং খুব একটা ব্যথা অনুভব করছে না। সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকব ‘।
তিনি আরও বলেন, ‘আসলে সামনে বিশ্বকাপ না থাকলে আমরা তাকে যেভাবেই হোক প্রস্তুত করার চেষ্টা করতাম আগামীকালের ম্যাচের জন্য। কিন্তু আমরা সেই ঝুঁকি নিতে চাচ্ছি না।’
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









