ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করে হইচই ফেলে দিয়েছে আইসিসি। একই সঙ্গে শুরু হয়ে গেল মেগা ইভেন্টের ১০০ দিনের ক্ষণগণনা।
মহাকাশে ভেসে বেড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় হয়েছে ট্রফি উন্মোচন।
আইসিসির ওয়েবসাইটের এই ছবি রীতি মতো আলোড়ন সৃষ্টি করেছে ক্রিকেট বিশ্বে। বিস্পোক স্ট্রাসটোসফেরিক বেলুনে মহাকাশে পাঠানো হয় সোনালি ট্রফি।
ভারত-পাকিস্তান ইস্যুতে এত দিন ওয়ার্ল্ড কাপের সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। তবে চলতি মাসের শুরুতে টুর্নামেন্ট শুরু ও শেষের দিনক্ষণ।
ক্রিকেটর বিশ্ব জয়ের লড়াই শুরু হবে ৫ অক্টোবর এবং শেষ হবে ১৯ নভেম্বর।
মঙ্গলবার (২৭ জুন) আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবেন আইসিসি।
ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরটি অনুষ্ঠিত হতে পারে ভারতের ১২টি ভেন্যুতে। একাধিক ম্যাচের ভেন্যু পরিবর্তনে পিসিবি থেকে দাবি জানানো হলে তা প্রত্যাখ্যান করেছে আইসিসি ও বিসিসিআই।
আরও পড়ুন: ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা...
ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১০ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে আহমেদাবাদে।
আসর শুরুর আগেই অবশ্য ট্রফিটাকে এক নজর দেখার সুযোগ পাবেন ভক্তরা। ১০০ দিনে ১৮টি দেশ ভ্রমণ করবে বিশ্বকাপ এর সোনালি ট্রফি।
সোনালি ট্রফি ভারতে সফর করবে ৩ দফা। এ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, পাকিস্তান, কুয়েত, ইতালি, বাহরাইন, ফ্রান্স, ইংল্যান্ড, উগান্ডা, নাইজেরিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকাতে যাবে ট্রফি।
স্বপ্নের ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন টাইগারাও। বাংলাদেশের মাটিতে অবস্থান করবে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ৭ থেকে ৯ আগস্ট ।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









