এমএলএসের ম্যাচে জয় পেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল আটটায় ক্যালিফোর্নিয়ার বিএমও স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়েছে মেসির দল মায়ামি।
এসিস্ট করেছেন দুইটি।
তবে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে আর্জেন্টাইন তারকা গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুইটি গোল।
জোড়া গোলে সহায়তা করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন বিশ্বকাপজয়ী তারকা।
আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন...
ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেয়েছে মেসির দল মায়ামি। দলটির পক্ষে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস, জর্দি আলবা ও লিওনার্দো কাম্পানা। লস অ্যাঞ্জেলেসের হয়ে একমাত্র গোলটি করেছেন রায়ান হোলিংশেড।
মায়ামির জন্য প্লে–অফের লড়াইয়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তাই মেসিকে বিশ্রাম না দেয়ার ঘোষণা দিয়েই দল সাজিয়েছিলেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









