Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

 অনলাইন ডেস্ক    ১৫ নভেম্বার, ২০২৩ ১০:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 57 বার

ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো উড়ছে ভারত। একের পরে এক ম্যাচ জিতে ভক্তদের আনন্দে ভাসাচ্ছে রোহিত শর্মার দল । আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ভালো ছন্দ খুঁজে পাওয়ার পরেও পরপর ৪টি ম্যাচ হেরেছে। তবে সেমিফাইনালের জন্য দুদলই খুব সতর্ক অবস্থানে রয়েছে। ম্যাচটির আগে দল দুটির একাদশ কেমন হতে পারে, সেটি এক নজরে দেখে নেওয়া যাক।

ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিকরা। একাদশে তেমন কোনো পরিবর্তনের দরকার নেই তাদের। হার্দিক পান্ডিয়া চোটে পড়ায় ভারত কিছুটা অস্বস্তিতে পড়েছিল। তবে সেই অস্বস্তি এখন আর নেই।

আরও পড়ুন: বিশ্বকাপ সেমিফাইনালের দায়িত্বে থাকছেন যারা...

অন্যদিকে নিউজিল্যান্ডও মোটামুটি একটি স্থির জায়গায় রয়েছে। দলের একাধিক খেলোয়াড় ভালো ফর্মে থাকায় বেশি ভাবতে হচ্ছে না তাদের একাদশ সাজানো নিয়ে। কিউইদের একাদশে ট্রাম্প কার্ড হিসেবে রাচিন রবীন্দ্র থাকায় অনেকটাই এগিয়ে থাকবে ব্ল্যাক ক্যাপসরা।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদব।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস।

অনলাইন ডেস্ক