Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইন্টার মায়ামিতে ২ বছরের চুক্তিতে যোগ দিলেন মেসি

ইন্টার মায়ামিতে ২ বছরের চুক্তিতে যোগ দিলেন মেসি

 অনলাইন ডেক্স    ১৬ জুলাই, ২০২৩ ১১:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি। আগামী দুই বছরের জন্য আর্জেন্টাইন অধিনায়ক মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তির খবরটি নিশ্চিত করেছেন ক্লাবের অন্যতম মালিক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম।

শনিবার মধ্যরাতে মায়ামির পক্ষ থেকে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

চুক্তিবদ্ধ হওয়ার পর ডেভিড বেকহাম জানান, “১০ বছর আগে আমি যখন নতুন একটি দল গড়ার পথে যাত্রা শুরু করেছিলাম, তখন বলেছিলাম বিশ্বের গ্রেট খেলোয়াড়দের আমি এই শহরে নিয়ে আসার স্বপ্ন দেখি।”

আরও পড়ুন: এমবাপ্পেকে দলে টানতে রিয়াল মাদ্রিদ খরচ করবেন ৪০০ মিলিয়ন ইউরো...

এদিকে ইন্টার মায়ামি মেসিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন করছেন। আয়োজনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মেসিকে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান শুরু হবে।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, ‘ইন্টার মায়ামিতে আমার ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। এটি আমার জন্য অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব।

নতুন ক্লাবের হয়ে মেসির অভিষেকের সম্ভাব্য তারিখ ২১ জুলাই। লিগ কাপের এই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব ক্রুস আসুল।

অনলাইন ডেক্স