Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কিউইদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

কিউইদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

 অনলাইন ডেস্ক    ২ ডিসেম্বার, ২০২৩ ১১:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে প্রথমবারের মতো ১৫০ রানে হারিয়েছে টাইগাররা। ৩৩২ রান তাড়ায় নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে। আজ শনিবার (২ ডিসেম্বর) সিলেটে টেস্ট খেলা অনুষ্ঠিত হয়।

এতে অধিনায়ক শান্তর নেতৃত্বে ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে এ নেন ৬ উইকেট। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলো টাইগাররা।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা পোশাকের মতোই রঙিন। বিপরীতে টেস্টে সেটি ধূসর সাদা!

এর আগে কিউইদের সঙ্গে ১৭ টেস্টে বাংলাদেশ মাত্র একটিতে জিতেছিল। তাও আবার সেটি তাদের মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে। জয়ের দৃশ্যপটটা বাংলাদেশ চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল।

আরও পড়ুন: গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব...

যদিও ম্যাচের আগে অনিশ্চয়তা ছিল পঞ্চম দিন পর্যন্ত খেলা গড়াবে কি না। দুই ইনিংসেই কিউইদের পরীক্ষায় নিয়েছেন তাইজুল ইসলাম। স্পিনবান্ধব হয়ে পড়া উইকেটে চতুর্থ দিন তার ঘূর্ণিতে ১১৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আজ প্রথম টেস্টের শেষ দিনে নেমেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন আগেরদিন ৪৪ রানে অপরাজিত থাকা ড্যারিল মিচেল।

অবশ্য এরপর তিনি আর চোখ রাঙাতে পারেননি সেভাবে। মিচেলের বিদায়ের পর বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়িয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। তবে সেই দৌড় তাদের বেশিদূর নিয়ে যেতে পারেনি।

ব্যক্তিগত ফাইফারে (৫ উইকেট) তাইজুল কিউইদের গুড়িয়ে দিয়েছেন ১৮১ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন মিচেল। বাংলাদেশের হয়ে তাইজুলের ৬টি, নাঈম হাসান ২টি, মেহেদি মিরাজ ও শরিফুল একটি করে উইকেট শিকার করেন।

অনলাইন ডেস্ক