Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কোপা আমেরিকার দলে যোগ দিতে পারেন নেইমার, জানালেন কোচ

কোপা আমেরিকার দলে যোগ দিতে পারেন নেইমার, জানালেন কোচ

 অনলাইন ডেস্ক    ১১ মে, ২০২৪ ১১:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

যুক্তরাষ্ট্রে ২০ জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার। এই জন্য গতকাল ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলয়াড়কে হারিয়েছে তারা। সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র।

লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না।

আগামী ২৩ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু ব্রাজিল ২৩ জনের নাম ঘোষণা করছে, তাই তারা আরও ৩ জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলতে পারেন।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন। গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, 'আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয়..দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে, নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে।'

আরও পড়ুন: মুজিবনগরে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা...

৩২ বছর বয়সী কাসেমিরোর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি।’

সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অনলাইন ডেস্ক