পাকিস্তান নারী দলের ক্রিকেটার বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সফরকে সামনে রেখে শুক্রবার (৫ এপ্রিল) করাচিতে অনুশীলন করতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তারা।
বিসমাহ ও ফাতিমার বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদেরকে প্রাথমিক চিকিৎসাও দেয় পিসিবি।
পিসিবি জানিয়েছে, দুই নারী ক্রিকেটার, বিসমাহ মারুফ ও গুলাম ফাতিমা- যারা শুক্রবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। সামান্য চোট পেলেও সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছ।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার...
এখন তারা পিসিবির মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন। করাচিতে এ মাস থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ৩ ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৮ এপ্রিল মাঠে গড়াবে খেলা।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









