টানা দশ ম্যাচ জেতার পর বিশ্বকাপের ফাইনালে এসে হেরে গেল স্বাগতিক ভারত। ব্যাটে-বলে দারুণ খেলে কাপটা নিজেদের করে নিতে পারলেন না রোহিদের দল। আর এতেই স্বপ্নভঙ্গ ভারতের। ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া।
বিরাট কোহলি, লোকেশ রাহুলের অর্ধশতরানকে ছাপিয়ে শতরান করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন ট্রাভিস হেড। স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের।
১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জেতেন অজি ওপেনার ট্যাভিস হেড। ভারতের হৃদয় ভেঙে দেওয়া সেই হেডের পরিবারকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক ভারতীয়।
আরও পড়ুন: স্বামীকে সান্ত্বনা দিতে মাঠে নেমে পড়েন আনুশকা...
গত রোববার বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি অজি ওপেনারের স্ত্রী ও তার এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এমন বাজে আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানাচ্ছেন ভারতেরই অনেক ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ আবার পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।
তবে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করেনি। বিশ্বকাপ খেলতে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়েই ভারতে গেছেন হেড। ফাইনালের গ্যালারিতেও ছিলেন হেডের স্ত্রী। বিশ্বকাপ ট্রফি নিয়ে স্ত্রীর সঙ্গে ছবিও তুলেছেন তিনি।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









