চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে পরিবর্তন করা হতে পারে মেগা টুর্নামেন্টের ভেন্যু।
আইসিসি কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে ৷ শিক্ষার্থী-জনতার আন্দোলন সামাল দিতে না পেরে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেনা প্রধান এবং রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আশ্বাস দিলেও জনমনে অস্থিরতা বিরাজ করছে ৷ ৩-২০ অক্টোবর পর্যন্ত ১০ দল নিয়ে বাংলাদেশে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তবে বাংলাদেশের চলমান অস্থিরতায় আসরকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যুর ব্যবস্থা রেখেছে আইসিসি।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









