Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 লিটনের প্ল্যাটিনাম ডাকে শুরুতেই বিপদে বাংলাদেশ

লিটনের প্ল্যাটিনাম ডাকে শুরুতেই বিপদে বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ১৩ মার্চ, ২০২৪ ১৯:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের বাজে শুরু। ইনিংসের প্রথমে দিলশান মাদুশাঙ্কার করা প্রথম বলেই বিদায় ওপেনার লিটন দাসের। রানের খাতা খোলার আগেই নেই বাংলাদেশের এক উইকেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এরই মধ্যে লিটন দাসের উইকেট হয়েছে।

লিটনের বিদায়ের পর এখন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের ২ ওভারে ১ উইকেটে ১৪ রান সংগ্রহ হয়।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে জানিথ লিয়ানাগে সর্বোচ্চ ৬৭ রান করেন।

এছাড়া ৫৯ রান করেন কুশল মেন্ডিস। বাকিদের মধ্যে পাতুম নিশাঙ্কা ৩৫ ও আভিস্কা ফার্নান্ডো ৩৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় মেহেদী মিরাজের দখলে।

অনলাইন ডেস্ক