Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সেলিব্রেটি ক্রিকেট লীগ মারামারি, আহত ৬

সেলিব্রেটি ক্রিকেট লীগ মারামারি, আহত ৬

 অনলাইন ডেস্ক    ৩০ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 63 বার

বাংলাদেশে চলছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লীগ। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ক্রিকেট লীগ মূলত আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই আয়োজন করা হয়েছে।

তবে গতকাল শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা চলছিল। আর এই খেলা চলাকালীন সময় ঘটেছে অপ্রতীকর ঘটনা।

এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয় খেলাটি।

এতে আহত হয়েছেন ৬ জন তারকা। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

আরও পড়ুন: বাংলাদেশের জয়ের পর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট রাজ্জাকের...

এই মারামারির সূত্রপাত খেলা চলাকালে টিজ করার ঘটনা থেকেই।

আহতদের অভিযোগ, মোস্তফা কামাল রাজ ও শরিফুল ইসলাম রাজ মদ্যপান অবস্থায় তাদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছেন। এরপর রাজের সমর্থকরাও হামলায় অংশ নেন।

এদিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রানার ফাস্টিসের রাজ রিপা।

রিপা জানান, আমার ক্যারিয়ার শেষ করে দেবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট স্কোরারস। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তাঁরা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপংকর দীপনের টিম শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ফলে ৭ রানে হেরে যায় দীপংকর দীপনের টিম।

অনলাইন ডেস্ক