সাকিব আল হাসান আবারও ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ শনিবার তিনি ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান করেছেন। ক্রিকেট মাঠে চোখের সমস্যার কারণে কিছুদিন ভোগান্তি পোহাতে হয়েছে তাকে।
এই ২৭ রানের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব পৌঁছালেন ৭ হাজার রানের ক্লাবে। তার রান এখন ৭০১৯।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টাইগার ওপেনার তামিম ইকবাল আগেই ছিলেন। এবার যুক্ত হলেন সাকিব।
আরও পড়ুন: পবিত্র শবে বরাত কবে, জানা যাবে আগামী রবিবার...
এই ৭ হাজার রান করার মধ্যে দিয়ে সাকিব গড়েছেন আরও এক রেকর্ড। টি-টোয়েন্টির স্বীকৃত ম্যাচে ৭ হাজার রান এবং ৪০০ উইকেটের তালিকায় প্রবেশ করেছেন সাকিব।
এর আগে এই ক্লাবে ছিলেন মাত্র একজন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল এই ক্লাবে ছিলেন আগে থেকেই, এবার যুক্ত হলেন সাকিব।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









