Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা

ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা

 অনলাইন ডেস্ক    ১০ জুন, ২০২৪ ০৯:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 60 বার

কোপা আমেরিকার আগে প্রস্তুতির অংশ হিসেবে দুইটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। আজ সোমবার (১০ জুন) ভোরে প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে তারা।

মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে আলবিসেলেস্তারা।

ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪০তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা ডি মারিয়া।

আরও পড়ুন: লজ্জার রেকর্ডে বাংলাদেশ-উইন্ডিজকে ছাড়িয়ে শীর্ষে পাকিস্তান...

দ্বিতীয় হাফেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেজ-আলভারেজরা, তবে গোলের মেলেনি। ম্যাচের ৫৬ মিনিটে মারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে।প্রতিপক্ষের গোল বারে ৯টি শট নিয়েছে তারা।

আগামী ১৫ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপরই শুরু হবে কোপার মহারণ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী দিনেই মাঠে নামবে কানাডার বিপক্ষে।

অনলাইন ডেস্ক