টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালে সেই হারের ক্ষত এখনও হয়তো তরতাজা। কেননা আইসিসির যেকোনো ইভেন্টে এটিই দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল। তবে এর মধ্যেই আরেক বিড়ম্বনায় পড়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার।
সামাজিক মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ব্যাপারটি এমন জোরালোভাবে ছড়িয়েছে যে, শেষ পর্যন্ত মিলার নিজেই ঘোষণা দিলেন তিনি অবসর নেননি।
ডেভিড মিলার অবসর নেননি, তবুও কীভাবে এমন খবর ছড়িয়েছে কিংবা কারা ছড়িয়েছে তা বলা মুশকিল। শুরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ে। এমনভাবে এটি ছড়িয়ে পড়েছে যে খবরটি সত্যি বলেই মনে হবে।
বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে হারার পর মিলারের চোখে পানি দেখা গিয়েছিল। চরমভাবে হতাশ হয়ে পড়েন তিনি। এমন শক্ত মানসিকতার মানুষকে হতাশাজনক অবস্থায় দেখেই হয়তো তার অবসরের খবরটি ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলার নিজেই জানান যে খবরটি সঠিক নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম একাউন্টের স্টোরিতে মিলার জানান, যে খবরটি প্রকাশিত হয়েছে, তার বিপরীতে বলতে হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আমি অবসর নেইনি। প্রোটিয়াদের হয়ে খেলার জন্য আমাকে বরাবরের মতোই পাওয়া যাবে। সেরাটা এখনও আসার বাকি।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









