Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হয়রানির পর ‘টাইগার’ শোয়েবের কাছে ভারতীয় সমর্থকদের ক্ষমা প্রার্থনা

হয়রানির পর ‘টাইগার’ শোয়েবের কাছে ভারতীয় সমর্থকদের ক্ষমা প্রার্থনা

 অনলাইন ডেস্ক    ২২ অক্টোবার, ২০২৩ ১৫:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ট ভক্ত শোয়েব আলি। আপনারা সবাই তাকে ‘টাইগার শোয়েব’ নামেই চিনে থাকেন। বাংলাদেশ যেখানেই খেলা খেলতে যাক না কেনো, সেখানেই টাইগারদের হয়ে গলা ফাটাতে দেখা যায় তাকে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে বাংলাদেশ-ভারত ম্যাচে স্বাগতিক দলের সমর্থকদের কাছে হয়রানির শিকার হন টাইগার শোয়েব। পরে কয়েকজন সমর্থক দুঃখ প্রকাশ ও সবার হয়ে ক্ষমাপ্রার্থনা করেন।

ভারত-বাংলাদেশ ম্যাচ শেষে টাইগার শোয়েব তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন।

সেখানে দেখা যায়, শোয়েবের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের মাসকট (রয়্যাল বেঙ্গল টাইগার) ছিঁড়ে ফেলেন ভারতের কয়েকজন সমর্থক। এমন ঘটনায় হতাশা প্রকাশ করেন শোয়েব।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ...

একই ভিডিওতে কয়েকজন ভারতীয় শোয়েবের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তারা বলেন, আসলে অল্প খারাপ লোকের জন্য সবার বদনাম হয়। আমরা দুঃখ প্রকাশ করছি, এমন ঘটনার কারণে ক্ষমাপ্রার্থিও। আমরাও বাংলাদেশে যাই খেলা দেখতে, তারা আমাদের সাদরে গ্রহণ করে। আমাদেরও তাই করা উচিত। কিছু লোকের জন্য এখন সবার লজ্জিত হওয়া লাগে।

ওই ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে জয় পায় রোহিত শর্মার দল। এই ম্যাচশেষেই হয়রানির শিকার হন শোয়েব।

অনলাইন ডেস্ক