Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ৭ অক্টোবার, ২০২৩ ১০:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আজ প্রথম ম্যাচ বাংলাদেশের। কিছু দিন আগে এশিয়া কাপে আফগানিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারও বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের বিপক্ষে নামছে টাইগার বাহিনী।

ভারতের ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টার সময় ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান। ২৩ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ভারত বিশ্বকাপে এটি দুই দলের প্রথম ম্যাচ।

এই প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপ মিশনে আফগানদের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় সাকিবের দল। ম্যাচের একাদশে ওপেনিংয়ে থাকছেন বাংলাদেশের আস্থার প্রতীক লিটন দাস ও তরুণ তানজিদ হাসান তামিম।

আরও পড়ুন: মাশরাফির জন্মদিন আজ...

এরপরে নিশ্চিত ভাবে খেলবেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব।

মিডল অর্ডারে দেখা যেতে পারে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কে। এই দুই জনের সঙ্গে থাকতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।

বল হাতে আলো ছড়াতে প্রস্তুত তাসকিন আহমেদ। তার সঙ্গে বোলিংয়ে নেতৃত্ব দিতে পারেন হাসান মাহমুদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

অনলাইন ডেস্ক