‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ জানুয়ারী) দুপুর ৩ টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি প্রীতম সাহা।
উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভার থেকে মোট ১০টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়। এছাড়াও বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

এসময় উপস্থিত ছিলন, সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন, পল্লী জীবিকায়ন প্রকল্প, (বিআরডিবি), কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সদস্য, বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আরো পড়ুন:গাংনীতে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন
এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এবং আয়োজক কমিটির সদস্যগণ প্রতিটি খেলোয়ারদের সাথে মত বিনিময় করেন।
তরিকুল ইসলাম


























































































































































































































































































































.jpg)








.jpg)









