Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পিসিবির নতুন ভিডিওতে ইমরান খান, রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও।

পিসিবির নতুন ভিডিওতে ইমরান খান, রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও।

 অনলাইন ডেস্ক    ১৯ আগষ্ট, ২০২৩ ১৪:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে ৫০ দিনেরও কম সময়। আর এরই মধ্যে বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। ইতোমধ্যে কয়েকটি দেশ ঘোষণাও করেছে তাদের প্রাথমিক দল। আসন্ন ভারত বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে মানা হচ্ছে ১৯৯২ এর বিশ্বকাপজয়ী পাকিস্তানকে।

তাই গত ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ভিডিও প্রকাশ করে। কিন্তু সেই ভিডিওতে ছিল না দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তটি।

অধিনায়ক ইমরান খান ১৯৯২ সালে বিশ্বকাপ ট্রফি তুলে ধরার ছবিটি ছিল না সেই ভিডিওতে। পিসিবির ওই ভিডিওতে ইমরান খানকে না রাখার বিষয়টি নিয়ে পাকিস্তান সহ বিশ্বের ক্রিকেট প্রেমী দেশেগুলোতে হয়েছে ব্যাপক সমালোচনা।

অনেকেই বলছে রাজনৈতিক কারণেই দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে ওই ভিডিও থেকে বাদ দিয়েছিল পিসিবি।

পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম জানান, ভিডিওতে ইমরান খানকে না দেখে বড় ধাক্কা খেয়েছি। পিসিবিকে সেই ভিডিও সরিয়ে ফেলতে ও ক্ষমা চাইতেও বলেন আকরাম।

আরও পড়ুন: অধিনায়ক সাকিবের মাসিক বেতন কত?...

অবশ্য সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ভিডিওটি সরিয়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিজেদের অফিসিয়াল টুইটারে ১৭ আগস্ট নতুন ভিডিও আপলোড করে তারা। এবার ২ মিনিট ৩৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখো গেছে ইমরান খানকে।

১৯৯২ বিশ্বকাপ ফাইনালে ইমরানের ব্যাটিং, ম্যাচ শেষের উদ্যাপনও ট্রফি হাতে নেওয়ার ক্লিপ যোগ করা হয়েছে নতুন ভিডিওতে।

মজার বিষয় পাকিস্তানের আলোচিত সেই ভিডিওর একটি অংশ রয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ২০০০ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিলো পাকিস্তান।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক মঈন খানের হাতে শিরোপা তুলে দেন শেখ হাসিনা। ছবিটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন সভাপতি সাবের হোসেন চৌধুরী, পিসিবি চেয়ারম্যান তৌকীর জিয়া ও ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া...

এদিকে আগের ভিডিওতে ইমরান খানকে না রাখার কারণ হিসেবে পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে পিসিবি প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে চলতি বছরের ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়।

আমাদের সেই ভিডিওটি ছিল সংক্ষিপ্ত, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়ে গিয়েছিল। কিন্তু পূর্ণাঙ্গ ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে।

নতুন ভিডিওতে ইমরান খানকে যুক্ত করা হলেও রাখা হয়নি পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামকে। এবার আকরামকে না রাখাও নতুন সমালোচনার জন্ম দিয়েছে পিসিবি।

অনলাইন ডেস্ক