নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অদ্ভুত এক আউট হয়েছেন মুশফিকুর রহিম।
আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক। ৪০.৪ ওভারে ৩৫ রানে ব্যাট করছিলেন এই টাইগার ব্যাটার।
তবে বিপত্তি ঘটিয়ে বসেন অভিজ্ঞ ক্রিকেটার মুশিফকুর রহিম। খেলার ৪০.৪ ওভারে কাইল জেমিসনের বলে ব্যাট করেন তিনি। বলটি ব্যাটে লেগে উইকেটের পেছনে যাচ্ছিল। সে সময়েই হাত দিয়ে বল আটকান মুশফিক। তাতে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন এরপর তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

ক্রিকেটের আইনে ৩৭.১.২ ধারায় এই আউট সম্পর্কে বলা হয়েছে, ‘বল খেলার মধ্যে থাকতে ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।’
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লাঞ্চের আগে ৪ উইকেট হারালেও বিরতির পরে ভালোভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।
মুশফিকুর রহিম ও শাহদাত দিপুর ব্যাটে কিছুটা বিপর্যয় এড়ায় টাইগাররা। ৪ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দলীয় ১০৪ রানে ৮৩ বলে ৩৫ রান করে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন মুশফিক।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









