এশিয়া কাপ মিশন শেষে করে বাংলাদেশে ফিরেছেন টাইগাররা। আবার নিজেদের মাঠে নতুন মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ। বিশ্বকাপের আগেই এটাই শেষ সিরিজ টাইগারদের। বিশ্বকাপের দলে যে সব কমতি আছে তা এই সিরিজে পূরণ করতে চায় দল। কিন্তু এই ওয়ানডে সিরিজের শুরুতে দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহা।
এশিয়া কাপ শেষে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহা। পারিবারিক জরুরি প্রয়োজনে ছুটি নিয়েছেন এই কোচ। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়।
ওয়ানডে সিরিজের শুরু হওয়ার আগে দেশে ফেরার সম্ভাবনা নেই চণ্ডিকা হাথুরুসিংহার।
বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ-নিউজিল্যান্ডের এই প্রথম দুই ম্যাচে কোচ হিসেবে থাকছেন না হাথুরুসিংহা। তবে তার অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস। শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই লঙ্কান।
আরও পড়ুন: বাবা হারালেন পেসার রুবেল...
কারণ ২৬ তারিখের ম্যাচের পরদিনই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে এই দুই প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
২১ তারিখ প্রথম ওয়ানডের পর ২৩ ও ২৬ তারিখ সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছিয়েছে নিউজিল্যান্ড দল। মিরপুর স্টেডিয়ামে আজ অনুশীলন করবেন তারা। বাংলাদেশ দলের অনুশীলন হবে বুধবার (২০ সেপ্টেম্বর)।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









