Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

 অনলাইন ডেস্ক    ১৩ মার্চ, ২০২৪ ১১:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (১৩ মার্চ) দুপুর আড়াইটার সময় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মাঠে টিম টাইগার্সের রেকর্ড বরাবরই দারুণ।

এর আগে, ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তাই ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়ের নজির আছে তাদের। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪ ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: শপথ নিলো পাকিস্তানের নতুন মন্ত্রিসভা...

তবে সবকিছু ছাপিয়ে ঘরের মাঠে ভালো একটি সিরিজের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সব ক্রিকেটারের কাছ থেকে ধারাবাহিক পারফর্মেন্সও আশা করেন তিনি।

এদিকে ম্যাচের একদিন আগেই সেরা একাদশ নিয়ে খানিকটা আভাস দিয়েছিলেন টাইগার দলপতি শান্ত। এই ম্যাচে সেরা একাদশ সাজাতে কিছুটা বেগ পেতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।

টাইগারদের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অনলাইন ডেস্ক