ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় ব্যালন ডি'অর কে। আজ সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২ টায় প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি'অর জয়ীর নাম।
এর আগে বাৎসরিক পারফরমেন্সের উপর ভিত্তিতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কারটি ঘোষণা করা হতো। এবার ব্যালন পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে।
এই আসরে বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে।
এবারের ব্যালন ডি'অর উঠতে যাচ্ছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে। কাতারে বিশ্বকাপ জেতায় রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর তার ঘরে উঠতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ড। গেল মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫২ গোল করেন। তবে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোয় অষ্টমবারের মতো মেসির হাতেই উঠতে পারে মর্যাদার এই পুরস্কার, এমনটাই বলছে বিশ্ব গণমাধ্যমগুলো।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









