Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাকিবদের হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

সাকিবদের হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

 অনলাইন ডেস্ক    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভুগেছে সাকিবের রংপুর রাইডার্স। ১ মার্চের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আরেকবার পেরে ওঠেননি সাকিবের দল।

মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং— সব বিভাগেই হেরে বসেছে রংপুর ৷

১৫০ রানের পুঁজি ৬ উইকেট জমা রেখেই পেরিয়ে গেছে তামিম ইকবালের দল। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন: লোহাগড়ায় ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়নে মতবিনিময় সভা...

আগামী ১ মার্চ ফাইনালে মুখোমুখি হবে তারা। জিতলেই ফাইনাল এমন সমীকরণে টস হেরে প্রথমে জমা করে ১৫০ রান। তাও শামিমের শেষের ঝড়ের বদৌলতে।

তবে দেড়শ রানের পুঁজি যথেষ্ট হয়নি রাইডার্সদের। দশম আসরে চতুর্থবারের মতো শিরোপার মঞ্চ নিশ্চিত করেন ফরচুন বরিশাল।

অনলাইন ডেস্ক